শনিবার, ৩১ মার্চ, ২০১৮

দক্ষিণায়নে সূর্য দেবতা


দক্ষিণায়নে সূর্য দেবতা



শরীর অসুস্থ হলে, অনেক সময়, ঘুম বেড়ে যায় !

তামসিক প্রকৃতিরও লোক বেশি ঘুমোয় !

দেবতারা, সূর্যের দক্ষিণায়ন সময়, ছয় মাস, ঘুমিয়ে থাকেন !

তখন সূর্য দেবতা কিন্তু, জেগে থাকেন !


দক্ষিণায়ন।
উত্তর দিকের অয়নান্তরেখা
বা
কর্কটক্রান্তি রেখা থেকে
সূর্যের ক্রমশ
দক্ষিণে যাওয়া !

বা
সূর্যের উক্ত গমনকাল !

অর্থাৎ
একুশে জুন থেকে
বাইশে ডিসেম্বর পর্যন্ত সময় !

বা
সূর্যের উক্ত গমনপথ !

দান


দান



দান করাই গৃহীর শ্রেষ্ঠ ধর্ম !
স্বামীই সংসারে সবচেয়ে বড় সুহৃদ !

যাঁরা,  পূর্বজন্মে দান করেননি,  তাঁরাই নাকি, এ জন্মে, দারিদ্র-দুঃখ ভোগ করছেন !

কে বলছেন ?

না কেউ বলছেন না !
নাকি ধান্দাবাজেরা বলছেন !

আপনাকে ফুসলাচ্ছেন !

বুধবার, ২৮ মার্চ, ২০১৮

বরাহ


বরাহ



বরাহ !

বরাহকল্প !
বিষ্ণুর
বরাহ অবতারের
কল্প !
বর্তমান কল্প !

বরাহদ্বাদশী !
বিষ্ণুর প্রিয়
মাঘ মাসের
শুক্লদ্বাদশী !

বরাহপুরাণ !
বরাহ অবতারের
বিষয়ের
পুরাণ !



*ব.শ.কো/১৪৬২।

প্রজা সৃষ্টিতে বাধা


প্রজা সৃষ্টিতে বাধা



মহাদেবের পত্নী সতী।
তিনি সর্বসময়ে এবং সর্বপ্রকারে, পতিসেবায়, নিরতা থাকতেন !
কিন্তু তিনি, গুণে ও স্বভাবে, না নিজের, না মহাদেবের অনুরূপ, অথবা, নিজের বা মহাদেবের সমকক্ষ, কোন পুত্র-কন্যা লাভ করেন নি !
তার কারণ হিসাবে, মনে করা হয়, সতীর পিতা দক্ষ, মহাদেবের কোনো অপরাধ না থাকলেও, মহাদেবের সঙ্গে, প্রতিকূল ব্যবহার করেছিলেন !
সেই কারণে, সতী, রোষবশত, যোগ অবলম্বন করে, তাঁর যৌবনেই, নিজ দেহ, ত্যাগ করেছিলেন !
ফলে, অন্তত, নিজের মেয়ের ক্ষেত্রে, প্রজাপতি দক্ষের নির্বুদ্ধিতায়, প্রজাপতির দক্ষের প্রজা-সৃষ্টিতে, বাধা সৃষ্টি হয়েছিল !



* সূত্র :  'শ্রীমদ্ভাগবত-মহাপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ৩৭৭।

রবিবার, ২৫ মার্চ, ২০১৮

কল্কি অবতারের কল্কে


কল্কি অবতারের কল্কে



ব্রাহ্মণ অবতারেরা !
আমরা
অব্রাহ্মণেরা
তোমাদের পায়ের নীচে !

ব্রাহ্মণ আর ব্রহ্ম
দুটি সাজুয্যপূর্ণ শব্দ !

অনেক সময়ই
একটির জায়গায়
অন্যটির ব্যবহার
তোমরা ব্রাহ্মণরা কর !

যখন যেমন সুবিধা !
যেটির যেখানে ব্যবহারে
ব্রাহ্মণেরা
হাতে কল্কে পায় !

ব্রহ্ম দান দেন না !
ব্রহ্মাও
দান দেন না !
ব্রাহ্মণরাও
কাওকে
দান দেন না !

এবারে ব্রাহ্মণেরা
কল্কি-অবতারের  'কল্কে'
হাতে পাবে !

তবে হাত ফস্কে
পায়ে পড়লে
কল্কের আগুনে
পা পুড়বে

তাতে অবিশ্যি
মুখ বাঁচবে
হনুমান হবে না !

শনিবার, ২৪ মার্চ, ২০১৮

আজকের স্মৃতিগুলো


আজকের স্মৃতিগুলো ( ২৪।০৩।২০১৮ )



আজকের স্মৃতিগুলো, এলো এবং চলে গেল, শেয়ার করা গেল না !
ফেসবুক সহযোগিতা করছে না !
কোন বিজ্ঞপ্তিও দেওয়া হয় নি !
ফেসবুক-কে নিন্দাবাদ জানাচ্ছি !

প্রণব কুমার কুণ্ডু।

গালগল্পে তুলসী


গালগল্পে তুলসী



তুলসী  শেষজন্মে হয়েছিলেন তুলসী গাছ !

সেই তুলসী, তাঁর ভবিষ্যৎ পরম্পরায়, এখনো, গাছ হিসাবে, বেঁচে-বর্তে,  বহাল তবিয়তেই, গৃহিদের আঙ্গিনায়, গৃহিদের সঙ্গেই আছেন !

একসময়ে তুলসী ছিলেন, মহাপরাক্রমশালী অসুর,  শঙ্খচূড়ের স্ত্রী !
দেবতাদের বরে, শঙ্খচূড়-অসুর ছিলেন অজেয় !

শিব ও বিষ্ণু, দুজনেই,  ছলনার আশ্রয় নিয়ে, শঙ্খচূড়কে হত্যা করেন !
তাতে ক্ষুব্ধ তুলসীকে সন্টুষ্ট করতে, বিষ্ণু, তুলসীকে বর দেন !
তুলসী,  অলীক বিষ্ণুপদে, অলীক স্থান, লাভ করেন !

কিন্তু শিবকে ক্ষমা করেন নি তুলসী !
তুলসী, শিবকে অভিশাপ দেন !
সেইজন্য, শিবপূজায় তুলসী-পত্র নিষিদ্ধ !
তবে তুলসী মঞ্জরিতে দোষ নেই !
মঞ্জরি তো পরকালের তুলসী গাছ !

রবিবারে
একাদশী তিথিতে
চন্দ্রগ্রহণের সময়ে রাত্রিকালে
সূর্যগ্রহণের সময়ে দিবাভাগে
তুলসীপত্র চয়ন নিষিদ্ধ !

তুলসীবৃক্ষে পা ঠেকাবেন না !
ওটি অন্যায় !
অসঙ্গত !
পাপ কাজ !

শিবের মতন
গণেশের পূজাতেও
তুলসী পাতার ব্যাবহার নিষিদ্ধ !

গণেশ তো
শিব-বাপের
বাপকা বেটা !

তবে, গণেশ, শিবের ঔরসজাত সন্তান নন !
গণেশ, পার্বতীর, গায়ের ময়লা !