প্রেমবিকাশের স্তর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রেমবিকাশের স্তর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

প্রেমবিকাশের স্তর


প্রেমবিকাশের স্তর



প্রেমবিকাশের প্রথম স্তরের নাম
আলাপন।
আলাপনে আলাপনে
মনের সাথে মনের
সন্ধি স্থাপন !

তখন
আলাপী-আলাপিনীর
সুখী বদন !
আরও সুখী মন !

প্রেমবিকাশের দ্বিতীয় স্তরের নাম
স্নেহ !

স্নেহ।
ভালোবাসা।
প্রীতি।


প্রেমবিকাশের তৃতীয় স্তরের নাম
মান !

মান।
সমাদর !
মনে মনে
মন চায়
মনকে করতে আদর !

প্রেমবিকাশের চতুর্থ স্তরের নাম
প্রণয় !

প্রণয়।
অনুরাগ।
সৌহার্দ।
আর প্রেম !

তখন
প্রণয়ী-প্রণয়িনীর
মনে
ভবিষ্যতের বীজ
বপন !