সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

পরব্রহ্ম পুরুষোত্তম


পরব্রহ্ম পুরুষোত্তম



পরব্রহ্ম পুরুষোত্তম।

একসময়ে
পরব্রহ্ম পুরুষোত্তম
দেবতাদের ওপর কৃপা করে
তাঁদের শক্তিপ্রদান করেছিলেন !

তার ফলে
দেবতারা
অসুরদের পরাভূত করে
বিজয়লাভও করেছিলেন !

তাই প্রকৃতপক্ষে
সেই বিজয় ছিল
পরমাত্মা পুরুষোত্তমেরই
বিজয় !

দেবতারা ছিলেন
নিমিত্ত মাত্র !
তবে দেবতারা
নিজেদের অত্যন্ত শক্তিশালী ভেবে
নিজেদের শক্তি ও পৌরুষকেই
অসুরদেরদের পরাজিত করার জন্য
দায়ী ভেবেছিলেন !



* সূত্র : 'কেনোপনিষদ্', তৃতীয় খণ্ড, প্রথম শ্লোক, পৃষ্ঠা ৩৩,  গীতা প্রেস, গোরক্ষপুর, উত্তর প্রদেশ, ভারত, পিন ২৭৩০০৫।

রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

হৃদয়গ্রন্থি ভেদ


হৃদয়গ্রন্থি ভেদ



হৃদয়গ্রন্থি ভেদ।

নারীরা করতে পারেন
বৈশ্যরা করতে পারেন
ব্রাহ্মণেরা করতে পারেন
ক্ষত্রিয়রাও করতে পারেন
চণ্ডালেরাও করতে পারেন
হৃদয়গ্রন্থি ভেদ !
সেটা কি ?

হৃদয়গ্রন্থি্।
হৃদয়ের বন্ধতুল্য বন্ধন
চিজ্জড়গ্রন্থনরূপ অহংকার
অবিদ্যাবন্ধনরূপ সংসারবন্ধ
আর মনের বাঁধন !

ভেদ।
বিদারণ।
দ্বিধাকরণ !

ব্রহ্মপুত্র-ব্রহ্মপুত্রী


ব্রহ্মপুত্র-ব্রহ্মপুত্রী



ব্রহ্মপুত্র।
সনকাদি চার ঋষিগণ !
মরীচি। সপ্তর্ষিদের মধ্যে একজন ! দশ প্রজাপতিদের মধ্যে একতম !
নারদ। একজন দেবর্ষি !
ব্রহ্মার রেতঃ থেকে উঁনাদের সকলের উৎপত্তি !

ব্রহ্মপুত্রী।
সরস্বতী !

কাজেই সনকাদি ঋষিগণ
মরীচি
নারদ
ও সরস্বতী
ভাই-বোন !

এখনো রাখি পূর্ণিমার তিথিতে
সরস্বতী
ওঁনাদের সকলকে
রাখি পরান !
আর দ্বিতীয়ার ভাইফোঁটা তিথিতে
সরস্বতী
সকলকে একসাথে
সারি দিয়ে বসিয়ে
একেএকে ফোঁটা দিয়ে
ভোজ খাওয়ান !

শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

শ্বেতাশ্বতরোপনিষদের প্রথম অধ্যায়ের পঞ্চম শ্লোকের গীতা প্রেসের ব্যাখ্যা


শ্বেতাশ্বতরোপনিষদের প্রথম অধ্যায়ের পঞ্চম শ্লোকের গীতা প্রেসের অংশত ব্যাখ্যা



শ্বেতাশ্বতরোপনিষদের
প্রথম অধ্যায়ের পঞ্চম শ্লোকের
গীতা প্রেসের অংশত ব্যাখ্যা !

পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা
আদি পাঁচ প্রকার জ্ঞানের
আদি কারণ মন !

জ্ঞানসমূহ
আদি কারণ মনের
বৃত্তি !

সম্পূর্ণ জগৎ
মনেরই
কল্পন !

মনের দ্বারাই
প্রেম-ভালোবাসা আর
সংসারের সৃষ্টি-সাধন !




পঞ্চ ক্লেশ


পঞ্চ ক্লেশ



পঞ্চ ক্লেশ !

অবিদ্যা ( অজ্ঞান )
অস্মিতা ( অহংকার )
রাগ ( প্রিয়বুদ্ধি )
দ্বেষ ( অপ্রিয়বুদ্ধি )
অভিনিবেশ ( মৃত্যুভয় ) !


* ব্রাকেটের অর্থগুলি,  গীতা প্রেসের 'শ্বেতাশ্বতরোপনিষেদ্'-এর প্রধম অধ্যায়-এর, পঞ্চম শ্লোক-এর, ব্যাখ্যায়, ষেমন দেওয়া হয়েছে ! দেখতে পারেন, পৃষ্ঠা ৩৭৯-৩৮০।

জন্মান্তর পুনর্জন্ম পুনর্জন্মবাদ


জন্মান্তর পুনর্জন্ম পুনর্জন্মবাদ



জন্মান্তর,  পুনর্জন্ম এবং পুনর্জন্মবাদ।



দেবযান মার্গ !
পিতৃযান মার্গ !
এবং এই ধরাধামেই, এক যোনি থেকে, অন্য যোনিতে, যাওয়ার, ব্যতিক্রমী মার্গ

এই 'ত্রিবিধ মার্গ'ই জন্মান্তরের কারণ !

সঙ্গে থাকে
পুণ্যকর্ম
আর যদি,  পাপকর্মও যদি কিছু থেকে থাকে, তবে সেই পাপকর্মও।

পুণ্যকর্ম
আর পাপকর্ম
জন্মান্তরের নিমিত্ত !

'অজ্ঞান' জ্ঞান হল
পুনর্জন্মবাদের কেন্দ্র !

পুনর্জন্ম অর্থাৎ পুনরায় জন্ম ও উৎপত্তি ; মরে গিয়ে, প্রারব্ধের বশে,  আবার জন্ম ! পুনরুৎপন্ন ! পুনরুদ্ভুত ! পুনর্জাত ! অর্থাৎ, পুনর্জীবিত হওয়া !

এই হল
জন্মান্তর, পুনর্জন্ম এবং পুনর্জন্মবাদ !

দেবযান। দিব্যরথ। ব্যোমযান। আকাশে ভ্রমণকারী রথ।

পিতৃযান।  মৃত পিতৃপুরুষদের চন্দ্রলোকে গমনের পথ।

পিতৃলোক।চন্দ্রালোকিত স্থানবিশেষ ! যেখানে পিতৃগণ বা পূর্বপুরুষগণ বাস করেন !



প্রেক্ষাপট : 'শ্বেতাশ্বতরোপনিষদ্', প্রথম অধ্যায়, শ্লোক ৪, পৃষ্ঠা ৩৭৯-৩৮৯, গীতা প্রেস, গোরক্ষপুর, উত্তর প্রদেশ।

জগতের কারণ


জগতের কারণ



জগতের কারণ।
'কাল' কি জগতের কারণ ?
'কাল'-এর কোন 'বিশেষ সময়' কি জগতের কারণ ?
'স্বভাব' কি জগতের কারণ ?
'কর্ম' কি জগতের কারণ ?
'নিয়তি' কি জগতের কারণ হতে পারে ?
'ভবিতব্য' কি জগতের কারণ ?
'পঞ্চমহাভূত' কি জগতের কারণ ?
'জীবাত্মা' কি জগতের কারণ ?
কোন 'বিরাট আকারের যোনি' কি জগতের কারণ ?

আসলে 'পরমেশ্বর পরমাত্মা' 'নিজেই' জগতের 'বাস্তবিক' এবং 'মানবিক' কারণ ?

সম্ভবত ওপরের সব 'অকারণগুলো'ই জগতের কারণ ?



প্রেক্ষাপট : 'শ্বেতাশ্বতরোপনিষদ্', প্রথম অধ্যায়, সূত্র ৪ এবং পৃষ্ঠা ৩৭৭-৩৮০, গীতা প্রেস, গোরক্ষপুর, উত্তর প্রদেশ পিন ২৭৩০০৫।