নবনারীকুঞ্জর
'নব' শব্দের অর্থ নয় ( ৯ )।
'কুঞ্জর' শব্দের অর্থ হাতি।
শ্রীকৃষ্ণের সাথে ছল-চাতুরী করতে, শ্রীরাধা ও তাঁর আট সখী মিলে, পরস্পর পরস্পরের সঙ্গে, জড়াজড়ি করে, হাতির রূপ ধারণ করেছিলেন !
সেই হাতি, নবনারীকুঞ্জর !
ওটা ছিল এক উদ্ভট চিন্তা !
শ্রীকৃষ্ণের সেই বাকি আট সখীর নাম :
১। ললিতা
২। বিশাখা
৩। চম্পকলতা
৪। চিত্রা
৫। সুদেবী
৬্র। রঙ্গদেবী
৭। ইন্দুলেখা
৮। তুঙ্গবিদ্যা
এঁদের মধ্যে, ললিতা ও বিশাখা খুবই পরিচিত দুটি নাম !
সখী। নারীর নারীবন্ধু।
কৃষ্ণের সখী। কৃষ্ণের সহচরী। কৃষ্ণের সঙ্গিনী।
সখী তত্ত্ব। কৃষ্ণের সখীরা শ্রীকৃষ্ণেরই লীলাবিস্তারিকা এবং নানাভাবে শ্রীরাধার প্রেমাভিব্যক্তির সহায়িকা -- এই তত্ত্ব।
সখীভাব। সখীতুল্য আচরণ।
সখীভাব। নিজেকে শ্রীকৃষ্ণের সখীতুল্য জ্ঞানরূপ বৈষ্ণব সাধনপ্রণালীবিশেষ।
সখীসংবাদ। মধুরাগত শ্রীকৃষ্ণের কাছে বৃন্দাদূতী দ্বারা বিরহপীড়িতা শ্রীরাধিকার মনোবেদনা জ্ঞাপন।
প্রণব কুমার কুণ্ডু







254 Comments
Shared by Pranab Kumar Kundu
Pranab Kumar Kundu