সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮

মহাভারতের কাম্যক বন





মহাভারতের কাম্যক বন



মহাত্মা অর্জুন, অস্ত্রলাভ করতে, ইন্দ্রলোকে গিয়েছিলেন !

তখন অন্যান্য পাণ্ডবগণ, দৌপদী সহ, সরস্বতী নদীর তীরে, কমনীয় কাম্যক বনে, অনেক দিন ধরে,  বাস করছিলেন !

তখন, কাম্যক বনে, কেবল একনারী দ্রৌপদী, আর চার পুরুষের, যুধিষ্ঠির ভীম নকুল সহদেব-এর সংসার !

অবিশ্যি, তাঁদের মা-জননী, কুন্তীও, অবশ্যই কাম্যক বনেই, তাঁদের সঙ্গেই,  ছিলেন !

শ্রীকৃষ্ণও, এই কাম্যক বনে এসেছিলেন !
তবে, নিকটেই বৃন্দাবন-গোকুল হওয়া সত্ত্বেও, গোপীদের সঙ্গে দেখা করতে, শ্রীকৃষ্ণ, একবারও, একেবারেও, গোপীদের কাছে যান নি !
শ্রীকৃষ্ণের সেই  chapter  শেষ হয়ে গিয়েছিল !

এই কাম্যক বনেই ভীম, দুর্ধর্ষ কিম্মী-রংক্ষসকে বধ করেছিলেন  !

কৃষ্ণের সঙ্গে, ভোজ, বৃষ্ণি,  প্রভৃতি নৃপতিরাও এসেছিলেন !

এসেছিলেন, পাঞ্চালরাজা, পুত্রসহ এবং অনুগতরাও !

এসেছিলেন, ধৃষ্টকেতু, ধৃষ্টদ্যুম্ন, আর তাদের বন্ধুরা !

পাণ্ডবদের সাথে  solidarity  দেখাতে তাঁদের সব কাম্যক বনে অগমন।

বলতে গেলে, তখন থেকেই, কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য, তলে তলে, প্রস্তুতি-পর্ব, পাণ্ডবদের তরফে,  শুরু হয়ে গিয়েছিল !

শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮

শ্রীবেদব্যাস-৩


শ্রীবেদব্যাস-৩



" জগতে যতপ্রকার কল্যাণকারী,
বৈশিষ্টপূর্ণ উপদেশ আছে,
সে সবই শ্রীবেদব্যাস কথিত---
'ব্যাসোচ্ছিষ্টং জগৎসর্বম্'।"



সূত্র এবং সংযোজনা : 'সাবিত্রী এবং সত্যবান', গীতা প্রেস, 'নম্র নিবেদন'।

বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮

শৈবসম্প্রদায়


শৈবসম্প্রদায়



যারা শৌচ-আচার-বিহীন
মন্দবুদ্ধি
জটা, ভস্ম ও অস্থিধারণকারী,
তারাই কেবল, শৈবসম্প্রদায়ে দীক্ষিত হোক !

সেই সম্প্রদায়ে,
সুরা
এবং চোয়ান মদ,
দেবতাদের মতন, আদর পেয়ে থাকে !

বক্তব্য। 'শ্রীমদ্ভাগবত-মহাপুরাণ'. গীতা প্রেস, পৃষ্ঠা ৩৮১।

মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮

ভৃগুমুনি


ভৃগুমুনি



ভৃগুমুনির দুর্লঙ্খ্য অভিশাপ !
তিনি তাঁর  'ব্রহ্মদণ্ড' প্রয়োগ করলেন !

যারা শিবের ভক্ত, এবং যাঁরা ঐসব শিবভক্তদের অনুগামী, তারা সকলেই, সৎ-শাস্ত্রের পরিপন্থী হয়ে, 'পাষণ্ডী' নামে খ্যাত হোক !

পাষণ্ডী।
পাপিষ্ঠ। নাস্তিক। ধর্মদ্বেষী।

ভৃগুমুনির বক্তব্য, একমাত্র বিষ্ণুই, দেবতাদের মধ্যে সর্বশ্রেচ্ঠ, এবং ব্রাহ্মণদের উপাস্য !



সূত্র : শ্রীমদ্ভাগবত-মহাপুরাণ, গীতা প্রেস, পৃষ্ঠা ৩৮১।

শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮

মায়া ৫


মায়া ৫


'মায়া',  ভগবানের  'বহিরঙ্গা'  শক্তি !

তবে, মায়া, মূর্তিময়ীরূপে, প্রকাশিতা !

মায়া, কেবলমাত্র, শ্রীভগবানের বহিরঙ্গা শক্তি !
মায়া, কোনক্রমেই, শ্রীভগবানের,  'অন্তরঙ্গা'  শক্তি নন !

মায়া, শ্রীভগবানের, সেবা করেন মাত্র...

শ্রীমায়া, শ্রীভগবানের, সেবা করেন !
শ্রীভগবানকে, জলশৌচ করান !
স্নান করান !
জামা-কাপড় বদলে দেন !

তবে, মায়া, ভগবানের  'অঙ্গস্পর্শ'  করতে পারেন না !

এমন কী, পা ছুঁয়ে, শ্রীভগবানকে, প্রণাম করতেও, পারেন না !

মায়া, অচ্ছুত !

উল্টোভাবে বলতে গেলে, শ্রীমায়া, শ্রীভগবানের কাছে,  'অস্পৃশ্য' !

যার থেকে, সনাতন হিন্দুধর্মের মানুষদের কাছে, বিশেষত বর্ণহিন্দুদের কাছে, শূদ্রদের বা শূদ্রতরদের, এবং দলিতদের প্রতি, যুগযুগ ধরে,  'অস্পৃশ্য'ভাব এসেছে !

সেই কারণে, ভগবানের দৃষ্টিপথে থাকতে, শ্রীমায়াও, লজ্জাবোধ করেন !



* লেখাটির পটভূমিতে,  'স্তুতি', সোমনাথ মুখার্জী, গীতা প্রেস, পৃষ্ঠা ৭০৬।

ফেসবুক ডট কম ৭


ফেসবুক ডট কম ৭


গতকালে,  ৫/১/২০১৮,  তারিখে,  ফেসবুকের পাতায়, কোন 'স্মৃতি',   ভেসে ওঠে নি !

তবে ফেসবুকের  'বিজ্ঞপ্তি'তে, আমি,  'স্মৃতিগুলো'র ব্যাপারে, একটা  'বিজ্ঞপ্তি'  দেখেছিলাম !

কিন্তু, সেখান থেকে,  'স্মৃতিগুলো',  'শেয়ার' করা যায় নি !

পরে, কখন, কীভাবে, জানি না, সেই  'বিজ্ঞপ্ত'ও,  'ভ্যানিশ'  হয়ে গেল !

ফলে  'স্মৃতিগুলো'  'শেয়ার'  করা যায় নি !

আপনাদের জানালাম !

প্রণব কুমার কুণ্ডু।

০৬/০১/২০১৮।

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭

MRP


MRP




বিভিন্ন 'প্যাকেটজাত' ভোগ্যবস্তুতে, ওষুধে, "MRP" দেওয়া থাকে।

কিন্তু, সরকারগুলোর তরফে,  ওগুলোর, কোন cost auditing হয় ?

সরকারগুলো কী করে ?

MRP-এর আড়ালে, যে বেশি দাম নেবার প্রবণতা আছে, তা মানেন ?