মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭

পৈতে


পৈতে



সুতোর পৈতে পরা, কে বা কারা প্রথম চালু করেছিল, তা জানা যায় না !

বেদে কোথাও সুতোর পৈতে পরার কথার উল্লেখ নেই !

নলখাগড়ার গাছের পাতার তৈরি পৈতের ( উপবীতের ) কথার উল্লেখ আছে !

বড়জোর, মুঞ্জতৃণের তৈরি উপবীত !

গুরুগৃহে বেদ অধ্যয়নের জন্য গেলে, প্রথমেই, গুরুদেব, শিষ্যের কোমরে, 'ত্রিরাবৃত্ত' 'মৌঞ্জমেখলা' ( মুঞ্জঘাস নির্মিত মেখলা বা উপবীত ) বেঁধে দিতেন ! ঐ মৌঞ্জমেখলাতে শিষ্যের কৌপীন ( ল্যাঙট-এর মতন, কপনি ) জড়ানো হত !

ঐ মৌঞ্জমেখলাই ছিল, আসলে, আসল পৈতে বা উপবীত !

তখনই শিষ্যের, 'উপনয়ন' হয়ে যেত !



সূত্র  'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', নবম খণ্ড, পৃষ্ঠা ৫১।

সোমবার, ৬ মার্চ, ২০১৭

লিমেরিক [ দশ ]


লিমেরিক [ দশ ]


শিশু বিক্রির জোটে
বখরা নিয়েছে বলে
শিশুদের আধিকারিক গ্রেফতার !
বেহাল দেশটার
বাকি কি রইল আর !

অষ্টনাগ


অষ্টনাগ



অষ্টনাগ।

১। অনন্ত।
২। বাসুকি।
৩। পদ্ম।
৪। মহাপদ্ম।
৫। তক্ষক।
৬। কুলীর।
৭। কর্কট।
৮। শঙ্খ।

এই আট প্রকার সাপ।

বাপরে বাপ !

অষ্টতারিণী


অষ্টতারিণী



১। তারা।
২। উগ্রা।
৩। মহোগ্রা।
৪। বলা।
৫। কালী।
৬। সরস্বতী।
৭। কামেশ্বরী।
৮। চামুণ্ডা।

তারিণী। ত্রাণকারিণী। তারিকা।

তারিণী। তারয়িতা। সঙ্কটতারিণী। ত্রৈলোক্যতারিণী।

নমামি তারিণীং। নমামি তারিণীং। নমামি তারিণীং।

অষ্টচণ্ডী


অষ্টচণ্ডী



এক চণ্ডীতে রক্ষা নেই !
আবার অষ্টচণ্ডী !

তেঁঁনারা হলেন

১। মঙ্গলা।
২। বিমলা।
৩। সর্বমঙ্গলা।
৪। কালী।
৫। রাত্রিকালিকা।
৬। বিকটা।
৭। কামাখ্যা।
৮ ভবানী।

চণ্ডীর এই অষ্টমূর্তি।

মজার ব্যাপার, ওপরের ঐ তালিকায়, চণ্ডীর so called ওই অষ্টমূর্তিতে, মা'চণ্ডী' নিজেই নেই ! তিনিই অনুপস্থিত !

অষ্টক্ষীর


অষ্টক্ষীর



অষ্টক্ষীর।

১। গাভির দুধের ক্ষীর।
২। মেষীর দুধের ক্ষীর।
৩। ছাগীর দুধের ক্ষীর।
৪। মহিষীর, অর্থাৎ স্ত্রী-মহিষ-এর, দুধের ক্ষীর।
৫। দুগ্ধপোষ্য, কোলের শিশু সন্তান থাকা,  মনুষ্য-নারীর, বুকের দুধের ক্ষীর।
৬। হস্তীনীর দুধের ক্ষীর।
৭। অশ্বীর দুধের ক্ষীর।
৮। উষ্ট্রীর দুধের ক্ষীর।

ঐ ধরণের আটপ্রকার দুধের ক্ষীরগুলোর মধ্যে, যেগুলো এখনো বাজারে কিনতে পাওয়া যায় না, তাও, খুব শিগগিরি, রঙচঙা সিল প্যাকেটে, কিনতে পাওয়া যাবে !
কেনার সময় Date দেখে কিনবেন। না হলে ঠকবেন ! এবং পরে পস্তাবেন !


কুলপর্বত


কুলপর্বত



কুলপর্বত। বা শ্রেষ্ঠ পর্বত।

১। মহেন্দ্র পর্বত।
২। মলয় পর্বত।
৩। সহ্য পর্বত।
৪। শক্তিমান পর্বত।
৫। ঋক্ষ পর্বত।
৬। বিন্ধ্য পর্বত।
৭। পারিযাত্র পর্বত।
৮। হিমালয় পর্বত।

এই আটটি 'কুল' বা শ্রেষ্ঠ পর্বত।

এই আটটি পর্বতগুলির মধ্যে, বিন্ধ্য পর্বত এবং হিমালয় পর্বতমালার অস্তিত্ব আছে !

বাকি ছয়টি, পৌরাণিক পর্বত। গল্পের পর্বত। অর্থাৎ, অস্তিত্বহীন, পৌরাণিক গল্পের পর্বত।