প্রণব কুমার কুণ্ডুর বিভিন্ন বিষয়ক রচনা
শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
কমল
কমল
নারায়ণ
জলশয্যায়
শায়িত ছিলেন !
তাঁর নাভি থেকে
এক বিরাট আকারের
উত্তম কমল প্রকটিত হয় !
কমলটির
অসংখ্য
নালদণ্ড ছিল !
কমলের দল
হলুদ রঙের
অায়তনে অনন্ত যোজন বিস্তৃত !
সেইটি
সর্বোত্তম কমল !
দর্শনের ষোগ্য !
* শিবপুরাণ/৭৪।
শিবলিঙ্গ
শিবলিঙ্গ
একসময়ে তুমি
শিবলিঙ্গ পূজায়
মগ্ন থাকতে.....
এখন বলো
যাঁকে স্বামী হিসাবে
পেয়েছ
তুমি তোমার
নিজ রুচি
অভিরুচি অনুযায়ী
সর্বগন্ধময়
সর্পময়
শিবলিঙ্গ পেয়েছ কিনা !
ভস্ম
ভস্ম
রুদ্রাগ্নির
সবথেকে
উত্তম বীর্য
ভস্ম !
যে সবসময়ে
সারাগায়ে
ভস্ম লাগিয়ে রাখে
সে বীর্যবান !
যার শরীর
ভস্মস্নানে
শুদ্ধ
সে ভস্মনিষ্ঠ !
ভস্ম
পাপ ভক্ষণ করে
পুণ্য
আনয়ন করে !
* শিব/৫০১।
নারদ
নারদ
হাতের রেখা
ব্রহ্মার লিপি !
তা কখনো
মিথ্যা হবার নয় !
তবে সে রেখা
পড়তে জানা চাই !
হস্তরেখাবিদ জ্ঞানীমুনি নারদ !
আর কয়জনই বা থাকেন ?
বাকিরা তো সব
হাঁড়িমুখে আলকাতরা মাখেন !
আমাদের দু'জনের প্রেম
আমাদের দু'জনের প্রেম
আমাদের দু'জনের
প্রেম !
একে অন্যের
অনুরূপ !
তা উচ্চকোটির !
সে প্রেম
আগে কখনো
কারো বেলায়
হয়নি
দেখাও যায়নি !
পরে হবে কিনা
তাও সন্দেহ !
আমরা দু'জনে
সময়ে অসময়ে
অর্ধনারীশ্বর !
তোমার মতো
অর্ধেক নারী
আর অর্ধেক
আমার মতো
মনুষ্য-ঈশ্বর !
এই জগৎ এবং আমরা
এই জগৎ এবং আমরা
এই জগৎ
আদিতে
শ্রীভগবানের
মায়া প্রভাবে
লীন হয়ে
" ব্রহ্মরূপে "
স্থিত ছিল !
ঈশ্বর
অব্যক্ত কালকে
স্বতন্ত্ররূপে
প্রকাশ করে
ঈশ্বরের
ব্রহ্মতন্মাত্রকেও
পুনরায়
স্বতন্ত্ররূপে
প্রকাশ করলেন !
এই জগৎ
এখন
যে রকম আছে
আগেও
সে রকম ছিল !
এবং
ভবিষ্যতেও
সেই রকমই
থাকবে !
ফলে মানুষেরা
অনাদিকাল থেকে
আগামী অনন্তকাল
পর্যন্ত
এইখানে
এই জগতে
বসবাস
করবে !
* সূত্র : 'শ্রীমদ্ভাগবত-মহাপুরাণ', গীতা প্রেস, গোরক্ষপুর, পৃষ্ঠা ২৪৫।
কাল ২
কাল ২
বিষয়ের রূপান্তর
এবং পরিবর্তন করানো
কালের প্রকৃতি !
কালও
ঈশ্বরেরই মতন
স্বয়ং নির্বিশেষ !
অনাদি
ও
অনন্ত !
কালকে
নিমিত্ত করে
ব্রহ্মতন্মাত্র
আমাদের
মধ্যে
প্রকাশ !
কালকে
নিমিত্ত করে
আমাদের জন্ম
আমাদের বেঁচে থাকা !
আবার
আমাদের নিত্যপ্রলয় !
এবং
অবশেষে
সেই সুখদায়ক মৃত্যু !
* সূত্র : 'শ্রীমদ্ভাগবত', পৃষ্ঠা ২৪৫।
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
হোম
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)