মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

বিজেপি


বিজেপি



বিজেপির জন্ম এপ্রিল ১৯৮০।

বিজেপি এখন পর্যন্ত দেশকে দিয়েছে,
২ জন প্রধানমন্ত্রী !
১ জন রাষ্ট্রপতি !
১ জন উপরাষ্ট্রপতি !

আর অগণিত শৌচালয় !

অগণিত। অগনতি। অগুনতি।অসংখ্য। যা গণনার অতীত।যা গুনে শেষ করা যায় না ! [ সং. ন + গণিত ]।

সোমবার, ৭ আগস্ট, ২০১৭

নন্দির গল্প


নন্দির গল্প



নন্দি একজন সাধারণ মানুষ ছিলেন !

তাঁর পবিত্রতা এত বেশি হয়েছিল, যে, সেই পবিত্রতার তেজ, তাঁর পক্ষে ধরে রাখা, সম্ভবপর ছিল না !

তাই তাঁর দেহকোষের মধ্যের অণুগুলি, বিশ্লিষ্ট হয়ে, পরমাণুগুলি, আলাদা আলাদা ভাবে থেকে গিয়ে, দেবদেহে পরিণত হয়েছিল !

তাই দেবতাদের ছোঁয়া যায় না !

তেঁনারা সব  charged particle !

ছুঁতে গেলে  shock  খাবেন !



* বি-১০/২১৯।

সংগ্রাম


সংগ্রাম



আমরা সাধারণত, আমাদের পারিপাশ্বিক অবস্থার চেয়ে দুর্বল !

ঐ দুর্বল অবস্থার পরিবর্তন করার নাম, সংগ্রাম !

সংগ্রাম !
সম্ ( সঙ্গত ) গ্রাম ( গ্রামবাসী ) যাহাতে !
যে বিবাদে, একশ্রেণির গ্রামবাসিরা মিলিত ! অন্যেরা প্রতিদ্বন্দ্বী !
এটা মুখ্য অর্থ !
গৌণ অর্থ, যুদ্ধ ! সমর ! । লড়াই ! প্রতিদ্বন্দ্বিতা !

সংগ্রামে, কণ্ঠযুদ্ধ করতে হয় !

বন্ধ ডাকতে হয় !

প্রয়োজনে বোমা ছুঁড়তে হয় !

গুলি করতে হয় !

অগ্নিসংযোগ করতে হয় !

ভোজালি চালাতে হয় !

রণঢক্কা বাজাতে হয় !

ইত্যাদি ! ইত্যাদি !



* বি-১০/২১৯।



শয়তান


শয়তান



শয়তান নানান ছদ্মবেশে আসে !
ক্রোধের বেশে !
ন্যায়ের বেশে !
কামনার বেশে !
রাজনৈতিক নেতার বেশে !
আবার কর্তব্যেরও বেশে !

শয়তান !
ইহুদি খৃস্টান ও মুসলমান ধর্মশাস্ত্রে, পাপের প্রবর্তক, উপদেবতাবিশেষ !

শয়তান !
ঈশ্বরবিদ্বেষী দেবদূতবিশেষ !

শয়তান !
পাপাত্মা !
অতিদুর্বৃত্ত লোক !
অতিদুষ্ট লোক !

শয়তান শব্দটি এসেছে, আরবি শব্দ,  'শৈতান্'  থেকে !



* বি-১০/২২০।

সংরক্ষণ


সংরক্ষণ



মুসলমানেরা
যে সব
সংরক্ষণ
পায়

তা কি
আল্লাহ-এর
বিধান অনুযায়ী
পায় ?

না হলে
মুসলমানেরা
সেই সব সংরক্ষণ
কেন নেয় ?

তখন কি তাহলে
মুসলমানেরা
আপাত হিন্দু হয়ে
যায় ?

বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

উন্মাদ উন্মাদন উন্মাদনা


উন্মাদ উন্মাদন উন্মাদনা



উন্মাদ।
চিত্তবিভ্রম।
মতিভ্রংশ।

এটা
একটা
সঞ্চারি ভাব !

উন্মাদ।
স্বাভাবিক জীবনের
প্রমাদ।



উন্মাদন।
পঞ্চবাণের
একতম।



উন্মাদনা।
প্রবল
উত্তেজনা।

প্রবলতার প্রতি
উত্তেজনার
প্ররোচনা।

উন্মাদ


উন্মাদ



উন্মাদ !
অতিশয় আনন্দ !
আপদ ও বিরহ
ইত্যাদিতে
চি্ত্তবিভ্রম !
অট্টহাস্য !
নৃত্য !
সংগীত !
ব্যর্থপ্রচেষ্টা !
প্রলাপ !
ধাবন !
চিৎকার !
ক্রিয়ার
বিপরীত ক্রিয়া
ইত্যাদি !

ওগুলো সবই
উন্মাদের লক্ষণ !


উন্মাদ !
উন্মত্ততা !
পাগলামি !
হিতাহিতজ্ঞান শূন্য !

উন্মাদ
উন্মাদেই
মাত !

ওভাবেই কাটায়
সারাদিন
সারারাত !




সূত্র : 'শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত', পৃষ্ঠা ১৮২।