শুক্রবার, ৩০ জুন, ২০১৭

সত্য-মিথ্যা


সত্য-মিথ্যা



আমি তো স্বপ্নে, কখনো, ঈশ্বরকে দেখিনি !

স্বপ্নে, কখনোসখনো তোমাকে দেখেছি !

তাহলে, তুমি কি সত্য ?

না, ঈশ্বর মিথ্যা ?

শ্রদ্ধা


শ্রদ্ধা



পৃথিবীতে
আমি
এত গুণবান মানুষ দেখেছি 
যে
আমাকে নিজেকে 
গুণহীন মনে হয় !

যদিও 
আমিও 
একদম গুণহীন নই !
তবে ওটাই  
আমার দেখা গুণবানদের প্রতি 
আমার শ্রদ্ধা !




আমি


আমি



আমি ইদউৎসবে মুসলমান হব !
বাছুর কাটব !

খ্রিস্টমাসে ক্রিস্টান হয়ে ঘোড়া কাটব !

হিন্দু হয়ে, সারা বছর ধরে, হিন্দুর দেবদেবীর পূজা করব ! মন্ত্রের জাবর কাটব !
সঙ্গে সোমরস পান করব !

অশ্বমেধ অশ্বের লিঙ্গ কেটে,  সেটি,  রানিকে,  কৃত্রিম মৈথুনের জন্য,  উপহার দেব !

ঘোড়ার অণ্ডকোষদুটি পিষে,  তার রস বানিয়ে,  সরবত খাব !

আমার বীর্যে শুক্রাণু ভারাক্রান্ত হবে !

ঈশ্বর


ঈশ্বর



ঈশ্বর আমাদের প্রাণ জীবদ্দশায় রাখেন !
ঈশ্বর আমাদের পদযুগল মাটিতে দৃঢ়ভাবে রাখেন !
ঈশ্বর আমাদের মন বিচলিত হতে দেন না !

আমরা ঈশ্বরকে মেদযুক্ত হোমবলি উৎসর্গ করি !

ঈশ্বর আমাদের ইচ্ছা পূর্ণ করুন !

সপ্তদ্বীপ


সপ্তদ্বীপ



সপ্তদ্বীপ !

পুরাণে কথিত,  পৃথিবীর সপ্তদ্বীপ !

সপ্তদ্বীপা নাকি বসুন্ধরা !

দ্বীপগুলি

১। জম্বু
২। কুশ
৩। প্লক্ষ
৪। শাল্মলী
৫। কৌঞ্চ
৬। শাক
৭। পুষ্কর

এই সপ্তদ্বীপ !

লোকে বলে সপ্ত মহাদ্বীপ !

বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭

বিপদতারিণীব্রত


বিপদতারিণীব্রত



আমি
সব কিছুতেই
স্বাভাবিক !

বিপদ
হলেও
স্বাভাবিক !

বিপদ
না হলেও
স্বাভাবিক !

তাই আমি
বিপদতারিণীব্রত
করি না !

হাতে
লাল সুতোও
বাঁধি না !

বুধবার, ২৮ জুন, ২০১৭

পৃথিবীটা জন্মের মতো দেখতে পাবে না


পৃথিবীটা জন্মের মতো দেখতে পাবে না



তুমি মরলে
আমি রাজভোগ খাব !
কিন্তু কাউকে
রাজভোগ খাওয়াবো না !
কেননা
তখন তো আমার
অশৌচ চলবে !
আমার অশৌচ হাতে
অন্য কারও
খাওয়া তো চলবে না !

ভয়ে অন্যরা কেউ কেউ
তোমার
শ্রাদ্ধ-শান্তি-স্বস্তি
করবে !

তুমি তো
মরেই গেছ !

তাতে
তোমার আত্মাটাকেও
ওরা
মন্ত্র পড়িয়ে

পুড়িয়ে
মেরে ফেলবে !

তোমার আত্মা
বেঁচে না থাকলে
তোমার আর
পুনর্জন্ম
হবে না !

এই পৃথিবীটাকে
তুমি
জন্মের মতো
আর
দেখতে পাবে না !