সোমবার, ৯ জুলাই, ২০১৮

সন্ন্যাসে শ্রাদ্ধ


সন্ন্যাসে শ্রাদ্ধ



শাস্ত্রমতে
যাঁরা সন্ন্যাস আশ্রম
গ্রহণ করেন
তাঁদের নিজেদের শ্রাদ্ধক্রিয়া
নিজেদেরই করে নিতে হয় !

কেননা
সন্ন্যাস গ্রহণের পর
লৌকিক কিংবা বৈদিক
কোন বিষয়েই আর তাঁদের
শাস্ত্রীয় অধিকার থাকে না !

শ্রাদ্ধ শেষ হলে
নিজ নিজ পিণ্ডদানও
নিজেরটা
নিজেকেই
করতে হয় !



* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', নবম খণ্ড, পৃষ্ঠা ৪২।

বীরসন্ন্যাসী বিবেকানন্দ


বীরসন্ন্যাসী বিবেকানন্দ



বীরসন্ন্যাসী
বিবেকানন্দ
অতবড় সন্ন্যাসী ছিলেন !

তিনি
তাঁর শিষ্যকে দিয়ে
পা টেপাতেন !

প্রসাদের নামে
শিষ্যকে
এঁটো খাওয়াতেন !

বীরসন্ন্যাসী
বিবেকানন্দ
কতবড় সন্ন্যাসী ছিলেন !

শনিবার, ৭ জুলাই, ২০১৮

চিন্তা


চিন্তা



আমাদের চিন্তা
সুনিয়ন্ত্রিত
ও সুসংযত
করা যায় !

কঠোর অভ্যাস দ্বারা
চিন্তার গতিকে
নিশ্চলও
করা যায় !

ধ্যানে
সমাধিতে
চিন্তা
বিলুপ্ত হয় !

মনের
কার্যকারিতা
তাতে
স্তিমিত হয়ে যায় !

শরীরে
রক্তপ্রবাহ
তখন
শ্লথ হয় !

নিঃশ্বাস-প্রশ্বাসও
সেই সময়ে
ক্ষীণতর
হয় !

কিন্তু
তার জন্য
যোগির
মৃত্যু হয় না !



* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', দশম খণ্ড, পৃষ্ঠা ১২৭।

বুধবার, ৪ জুলাই, ২০১৮

গীতা


গীতা



গীতাতে সীতা নেই !
গীতাতে রাম নেই !
গীতাতে রাম-রা্জত্বের কোন উল্লেখ নেই !
গীতাতে রামমন্দির নির্মাণেরও কোন কথা নেই !

তাই বর্তমান কালে
বিদেশে গীতা বিলিয়ে
মোদিজির কোন
সদর্থক কর্মও নেই !

জাত ছড়াকার হাসান হাফিজ


জাত ছড়াকার হাসান হাফিজ



জাত ছড়াকার হাসান হাফিজ-এর জন্ম
অধুনা বাংলাদেশের
ঢাকা বিভাগের
নারায়ণগঞ্জ জেলার
সোনারগাঁও উপজেলার
এলাহিনগর গ্রামে !

ওরে বাপ !
একে এলাহিনগর !
তারপর এলাহিনগরের
তিন-চার মাইলের মধ্যে
পাঁচ-পাঁচটা নদ-নদী !

ব্রহ্মপুত্র
মেঘনা
ধলেশ্বরী
শীতলক্ষ্যা
মোণিখালি !

সে জায়গা
পাঁচ-পাঁচটা নদ-নদীর
কুলুকুলু ধ্বনির
পাঁচালি

সেখানকার ছড়া
জাত ছড়া
আর সর্বশ্রেষ্ঠ
এবং পাঁচমিশেলি !







ছড়াকার হাসান হাফিজ
































রবিবার, ১ জুলাই, ২০১৮

জন্মকথা


জন্মকথা



প্রথমে
বীর্য নির্গমন
পরে ডিম্বাণুর
নিষেক করণ।

বীর্ষে
শুক্রাণুর
প্রাণ আছে।
সাঁতার কাটে।
লেজ দিয়ে
দিক বদলায়।

মাথায়
ধরে রাখে
প্রোটিনধ্বংসী
'অ্যাক্রোসোম'।

ধাক্কা মেরে
জোর করে
ডিম্বাণুর অভ্যন্তরে
ঢোকে।

ডিম্বাণুর
মেরুকরণ হয়।
ডিম্বাণু
নিষিক্ত হয়।

সঞ্জয়


সঞ্জয়



মহাভারতের সঞ্জয় ছিলেন
মহারাজ ধৃতরাষ্টের মন্ত্রী।
সূত বংশে তাঁর জন্ম।
সঞ্জয় ছিলেন
বুদ্ধিমান
নীতিজ্ঞ
সত্যবাদী
ও নির্ভীক।

সঞ্জয় ছিলেন
মহর্ষি বেদব্যাসের
কৃপাপাত্র।

সঞ্জয় ছিলেন
অর্জুন
ও শ্রীকৃষ্ণের
অনন্য প্রেমিক !